মুঠোফোনে মা মায়ের সঙ্গে ফোনে কথা মুঠোফোনে ? উথলে উঠে হৃদয়পুর। এতদিন মা’গো- একলা পড়ে আছ আজ আমার মনে এলে ? কেমন আছ মা, কী করে একলা কাটাও- কী কষ্ট, কেন ? দূরভাষে কিছুই তো ভেসে আসে না । অনভ্যাস ? নেটওয়র্ক নেই ? অভিমান ? না কি সাধ্য নেই মা, শয্যাশায়ী ? আর পারি না মা, এবার প্রায়শ্চিত্তে করব অবগাহন মাথার ওপর রাখব তোমায় সিংহাসনে ক্ষমা করে দিও একটিবার, শেষ বার। - - - - - - - -
স্বপ্নের ফেরিওয়ালা