মুঠোফোনে মা
মায়ের সঙ্গে ফোনে কথা
মুঠোফোনে ?
উথলে উঠে হৃদয়পুর।
এতদিন মা’গো- একলা পড়ে আছ
আজ আমার মনে এলে ?
কেমন আছ মা, কী করে
একলা কাটাও- কী কষ্ট, কেন ?
দূরভাষে কিছুই তো ভেসে আসে না।
অনভ্যাস ? নেটওয়র্ক নেই ?
অভিমান ? না কি সাধ্য নেই মা, শয্যাশায়ী ?
আর পারি না মা,
এবার প্রায়শ্চিত্তে করব অবগাহন
মাথার ওপর রাখব তোমায় সিংহাসনে
ক্ষমা করে দিও একটিবার, শেষ বার।
- - - - - - - -
মুঠোফোনে ?
উথলে উঠে হৃদয়পুর।
এতদিন মা’গো- একলা পড়ে আছ
আজ আমার মনে এলে ?
কেমন আছ মা, কী করে
একলা কাটাও- কী কষ্ট, কেন ?
দূরভাষে কিছুই তো ভেসে আসে না।
অনভ্যাস ? নেটওয়র্ক নেই ?
অভিমান ? না কি সাধ্য নেই মা, শয্যাশায়ী ?
আর পারি না মা,
এবার প্রায়শ্চিত্তে করব অবগাহন
মাথার ওপর রাখব তোমায় সিংহাসনে
ক্ষমা করে দিও একটিবার, শেষ বার।
- - - - - - - -
Comments
Post a Comment