Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক যুগশঙ্খ ২৩-০৩-২০২৫

সার্বিক উৎকর্ষের সংকলন - ‘লঘু গদ্য গুরু গদ্য’

প্রথমেই বলে নেয়া ভালো যে এমন নিটোল , নিছক একটি গদ্য সংকলন সচরাচর প্রকাশিত হতে দেখা যায় না এ অঞ্চলে , এমনকি অন্যত্রও । মাঝে মাঝে যা কিছু আসে সেসব এক একটি গুরুগম্ভীর প্রবন্ধ সংকলন মাত্র । আজকের ইন্টারনেট ও মোবাইলের যুগে যেখানে অনেক পাঠকই ক্রমশ ই - বুকের দিকে ঝুঁকছেন সেখানে এমন একটি গদ্য সংকলন পাঠকের ছাপা - বই পড়ার আগ্রহ জিইয়ে রাখতে সমর্থ হবে নিশ্চিত । প্রাবন্ধিক সঞ্জীব দেবলস্করের গদ্য সংকলন ‘ লঘু গদ্য গুরু গদ্য ’ ধারে , ভারে ও দর্শনে যুগপৎ আকর্ষণীয় হয়ে উঠেছে তার অন্তর্নিহিত বিষয় - ভাষ্যে, নান্দনিকতায় । লেখক সম্ভবত এক একটি লেখার, অধ্যায়ের বিস্তার ও আয়তনের দিকটি বিবেচনা করেই লঘু ও গুরুতে বিভাজন করেছেন সন্নিবিষ্ট নিবন্ধ বা অধ্যায়গুলিকে। তবে পাঠকের বিচারে প্রতিটি পদই যে গুরু হয়ে উঠবে এমন প্রত্যয় করা যেতেই পারে। এর কারণ সেই বিষয় ও ভাষ্য বা রচনার উৎকর্ষ। গদ্যগুলিকে লেখক সুনির্দিষ্ট বিভাগে বিন্যস্ত করেছেন। সংক্ষিপ্ত ভূমিকার কয়েকটি লাইন এখানে অবান্তর হবে না নিশ্চয়ই - ‘কয়েক বছর আগে শিলচরের প্রভাতি অনুষ্ঠানের জন্য লিখেছিলাম কিছু ছোট বড় মাঝারি কথিকা। ...রেডিওতে একটিবার উচ্চারিত হয়েই আকাশে মিলিয়...