Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১৪৯

বৈচিত্রে, গুণমানে উত্তরপূর্বের একটি সমৃদ্ধ শারদীয় সংখ্যা

‘ শরৎ ২০২৫ ’ হিসেবে গুয়াহাটি থেকে প্রকাশিত হয়েছে পরিচিত ধারাবাহিক পত্রিকা ‘ মজলিশ সংলাপ ’- এর ১৫৯তম সংখ্যা । পেপারব্যাকে ১ / ৮ ডিমাই ১৪০ পৃষ্ঠার মধ্যে ১৩২ পৃষ্ঠাই লেখালেখিতে সমৃদ্ধ একটি শারদীয় সংখ্যা । ধারাবাহিকতায় ও সৌকর্যে ‘ মজলিশ সংলাপ ’ বরাবরই আকর্ষণীয় । ব্যত্যয় ঘটেনি এবারও । একটি শারদ উৎসব সংখ্যা কিংবা বলা যায় শারদীয় পূজা সংখ্যা পত্রিকায় যা এবং যতটা সম্ভার অ্যাভারেজ পাঠকের চাহিদার মধ্যে থাকে তার প্রায় সবটুকুই যে সন্নিবিষ্ট হয়েছে আলোচ্য সংখ্যাটিতে এতে কোনো দ্বিমত থাকার কথা নয় । সুবিন্যস্ত সূচিপত্র নিশ্চিতভাবেই লেখালেখির একটি পাঠপূর্ব স্পষ্ট ধারণা গড়ে তুলবে পাঠকের কাছে । সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী ‘ জনকণ্ঠ জুবিন ’ গর্গকে উৎসর্গ করা হয়েছে সংখ্যাটি । ভাষা ও মননের পারিপাট্যে সুলিখিত সম্পাদকীয়তে একে একে এসেছে শরৎ , জুবিন , শারদীয় দুর্গাপুজো ও ‘ মজলিশ সংলাপ ’ । ভেতরের পাতায় বিভাগ অনুযায়ী বিন্যস্ত নয় লেখালেখি । স্বাদ বদল হয়েছে সঘন । গদ্যের মাঝে মাঝে ‘ কবিতার বারান্দা ’ য় সন্নিবিষ্ট কবিতা ও গল্পের বাইরে একে একে এগোলে প্রথমেই থাকছে গবেষণামূলক উপস্থাপনের ধাঁচে মধুমিতা দত্তের প্রচ্ছদ...