Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক গতি শিলচর ১০-১১-২০২১

ভালোবাসা মূর্ত হয়ে ওঠে নিজেরই অজান্তে

“আমার মন বলে চাই চাই গো, যারে নাহি পাই গো” - রবীন্দ্রনাথ ঠাকুর। আবার - আন্তর্জাতিক বেস্ট সেলার ‘Bending the Universe’- এর লেখক Justin Wetch লিখছেন - “Sometimes it feels like even if Every inch of my skin was touching yours I still wouldn’t be close enough to you.” চাওয়া পাওয়ার এই লুকোচুরিই হয়তো প্রেমের সবচাইতে প্রথম ও প্রধান উপাদান। আর প্রেমের পরিভাষা সম্ভবতঃ কবিতায়ই ধরা হয়েছে সবচাইতে প্রাঞ্জল করে। প্রেমের কবিতা তাই বিশ্বজনীন। কবিতার আলেয়ার মতো বুনোটে প্রেম হয়ে ওঠে আরোও নিগূঢ়, আরোও একান্ত। বাঙ্ময় নৈশব্দে এসে ধরা দেয় অন্তরের অন্দরমহলে। দেবলীনা সেনগুপ্তের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘প্রেম, তুমি’ সেই অনন্ত প্রেমের অনিঃশেষ যাত্রাপথে নির্দ্বিধায় এক উল্লেখযোগ্য সংযোজন। ২০১৪ সালে ‘আলোকবর্ণা’ এবং ২০১৬ সালে ‘চন্দ্রাহত’ - এই দু’টি কাব্যগ্রন্থের পর মোট চল্লিশটি কবিতা নিয়ে ‘প্রেম, তুমি’ হলো কবির তৃতীয় কাব্যগ্রন্থ। কবি সঞ্জয় চক্রবর্তী ভূমিকাতে লিখছেন - “দেবলীনা সেনগুপ্ত যে ভূমিতে বাস করেন, তারই কাদামাটিজলের মতো নরম, স্নিগ্ধ, শান্ত, মনভোলানো এক আবেগময় পৃথিবী ওনার কবিতা। সহজ উচ্চারণ, জটিলতাহীন - ...