দোলে মন রংবাহারে গাছে গাছে উড়ছে পাপিয়া ঘরে যে মন বেড়ায় নাচিয়া মনেতে আজ ছলকে যে হিন্দোল এল যে ওই বসন্তে আজ দোল । যায় ছুটে মন হাতড়ে যত অতীত স্মৃতিতে আজ ঝটকা লাগে চকিত কত যে মুখ ভাসছে হৃদয়পুরে কত যে সুখ আসছে ফিরে ঘুরে । দোলের দোলায় দুলছে দেহ মন রংবাহারে কাটছে সারা ক্ষণ ফুলের শোভায় , রঙের ছোঁয়ায় আজ বনানীও ধরলো নতুন সাজ । বিষাদ যত আছে মন খারাপের দিই উড়িয়ে এক লহমায় তাদের ধরেছে রং মনের গহীন কোনে ভালোবাসায় রাখবো সযতনে । বন্ধু যত , আছে কাছের যে জন দোল দোদুলে উঠুক নেচে মন হৃদয় জুড়ে বাজুক সুরবাহার সুরে সুরে পিকের আর পাপিয়ার ।
স্বপ্নের ফেরিওয়ালা