দোলে মন রংবাহারে
গাছে গাছে উড়ছে পাপিয়া
ঘরে যে মন বেড়ায় নাচিয়া
মনেতে আজ ছলকে যে হিন্দোল
এল যে ওই বসন্তে আজ দোল।
যায় ছুটে মন হাতড়ে যত অতীত
স্মৃতিতে আজ ঝটকা লাগে চকিত
কত যে মুখ ভাসছে হৃদয়পুরে
কত যে সুখ আসছে ফিরে ঘুরে।
দোলের দোলায় দুলছে দেহ মন
রংবাহারে কাটছে সারা ক্ষণ
ফুলের শোভায়, রঙের ছোঁয়ায় আজ
বনানীও ধরলো নতুন সাজ।
বিষাদ যত আছে মন খারাপের
দিই উড়িয়ে এক লহমায় তাদের
ধরেছে রং মনের গহীন কোনে
ভালোবাসায় রাখবো সযতনে।
বন্ধু যত, আছে কাছের যে জন
দোল দোদুলে উঠুক নেচে মন
হৃদয় জুড়ে বাজুক সুরবাহার
সুরে সুরে পিকের আর পাপিয়ার।
Comments
Post a Comment