Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ৭৬

প্রত্যয় ও উৎসর্জনের পত্রিকা ‘উত্তীয়’

শবনম ও শিউলির আভাসযুক্ত প্রছদচিত্রে আকর্ষণীয় হয়ে উঠেছে শতপৃষ্ঠার সাহিত্য পত্রিকা ‘ উত্তীয় ’ । ব্যতিক্রমী পত্রিকা নাম । ২০২৩ - ২৪ শারদ সম্ভার এই পত্রিকার দ্বিতীয় পর্যায় - দশম সংখ্যা । তৃতীয় পৃষ্ঠা কিংবা সম্পাদকীয়তে কোনও উল্লেখ নেই যদিও অনুমান করা যায় এটি একটি বার্ষিক পত্রিকা । লেখালেখির বিশাল সম্ভারও সেরকম ইঙ্গিতই দেয় । এমন সম্ভারযুক্ত পত্রিকা বছরে একাধিক প্রকাশিত হওয়ার সম্ভাবনা নিতান্তই কম । সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায় বিশ্বাস - এর নিবেদন ও গরজের ছাপ স্পষ্ট । এক পৃষ্ঠার সম্পাদকীয় যথেষ্ট বিস্তৃত । তা হতেই হবে কারণ পত্রিকার আয়তনও যে বিশাল । পড়ার সময় যথেষ্ট শক্ত হাতে ধরতে হবে পত্রিকাটি । শরৎ , দেশের বর্তমান সময়ের হাল হকিকত, চন্দ্রযান , প্রকৃতি , যুদ্ধ - সব কিছুই এসেছে পর্যায়ক্রমে । সব শেষে শারদ শুভেচ্ছা - ‘ সর্বে সুখিনো ভবন্তুঃ , সর্বে সন্তুঃ নিরাময়াঃ ’ । প্রায় পৃষ্ঠাজোড়া সূচিপত্রের প্রথম কলাম গদ্য বিভাগ ও দ্বিতীয় কলাম পদ্য বিভাগ। যদিও সেভাবে উল্লিখিত হয়নি বিভাগবিন্যাস। গদ্য বিভাগে আছে প্রবন্ধ, নিবন্ধ, বড় থেকে অণু গল্প অবধি এবং স্বগতোক্তি, মুক্ত গদ্য সহ একটি একাঙ্ক নাটক। ...