Skip to main content

Posts

Showing posts with the label শিল্পী ও সাহিত্য কর্মী গোপাল বসুর প্রয়াণে লিখিত

শ্রদ্ধাঞ্জলি

আধ পেয়ালা চায়ের সঙ্গী আমার নিত্যদিনের অফিস কাজের ফাঁকে। কী করে যে মিলেই যেত সময় - আমার দেরি হলে - সেদিনই তাঁর দেরি তাঁর যেদিন সকাল সকাল ছোটা আমার সেদিন চায়ের কাপের তাড়া।  আধ কাপ চায়ের ফাঁকেই নিত্যদিনের ভালো মন্দ কথা বলেছিলাম প্রথম দিনেই -  এই দোকানে যখন খুশি  চায়ের কাপে চুমুক মেরে যাবেন পকেটের কথা আমিই দেখবোখন।  শিল্পী মানুষ অগাধ যে তাঁর দায়ভার আধপেট খেয়ে বেড়ান ঘুরে ঘুরে সাহিত্যের এক দুয়ার থেকে হাজার দুয়ারে।  এ নিরস পৃথিবী, এ ভ্রষ্ট রাজনীতি  দেয়নি কিছুই তাঁকে।  মহান বলেই অনেক কিছু  দিয়েছেন পৃথিবীকে।  আজ চোখের জলে জানাই বিদায়  হে বন্ধু, হে অগ্রজ সম আত্মীয় আমার শিল্পী মনের যাপন বেলার সঙ্গী থাকবে বেঁচে চিরকাল মনমাঝে অবিরত।