Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৯৮

অপেক্ষার হলো অন্ত

  অপেক্ষার হলো অন্ত   কী নিদারুণ প্রতীক্ষা , হৃদয় জুড়ে ঝড়ের মতো নেমে আসা ভাবনার দুর্বিপাকে অনন্ত সব দুমড়ানো মোচড়ানো কথা। ঘনঘন সময়ের পরিমাপে ব্যতিব্যস্ত যত অফুরান ক্ষণ। অন্তরে উথাল পাথাল প্রতীক্ষা মনের অতল জুড়ে শুধু তুমি , এ বিশ্ব শুধু তুমিময় অবয়বে ঢাকা।   অবশেষে এলে তুমি বন্ধু - হৃদয়ের পানসি ছুটে তরতরিয়ে , উতল হাওয়ায় পাল তোলে যায় যাপন বেলা - আমার , তোমার। এমনি করে - কিংবা নতুন করে নতুন ভাবনা জুড়ে - যায় যদি দিন যাক না তবে - থাকব এমনি করে। এমনি তবে আসুক শান্তি ধারা এবার থেকে অপেক্ষাকাল না হয় যেন দীর্ঘ এমনধারা।