অপেক্ষার হলো অন্ত
কী নিদারুণ প্রতীক্ষা,
হৃদয় জুড়ে ঝড়ের মতো নেমে আসা
ভাবনার দুর্বিপাকে
অনন্ত সব দুমড়ানো মোচড়ানো কথা।
ঘনঘন সময়ের পরিমাপে
ব্যতিব্যস্ত যত অফুরান ক্ষণ।
অন্তরে উথাল পাথাল প্রতীক্ষা
মনের অতল জুড়ে শুধু তুমি,
এ বিশ্ব শুধু তুমিময় অবয়বে ঢাকা।
অবশেষে এলে তুমি বন্ধু -
হৃদয়ের পানসি ছুটে তরতরিয়ে,
উতল হাওয়ায় পাল তোলে যায়
যাপন বেলা - আমার, তোমার।
এমনি করে - কিংবা নতুন করে
নতুন ভাবনা জুড়ে - যায় যদি দিন
যাক না তবে - থাকব এমনি করে।
এমনি তবে আসুক শান্তি ধারা
এবার থেকে অপেক্ষাকাল
না হয় যেন দীর্ঘ এমনধারা।
Comments
Post a Comment