Skip to main content

Posts

Showing posts with the label অনুবাদ গল্প - ৪

মর্ণিং টী

মূল অসমিয়া গল্প - মর্ণিং টী    রুমী লস্কর বরা অনুবাদ - বিদ্যুৎ চক্রবর্তী ।   গত দু ’ বছর ধরেই বন্দিতা কলকাতায় আছে । রাসেল স্ট্রীটে থাকা ‘অসম হাউস’-এর কাছেই বন্দিতা থাকে। এলাহাবাদ ব্যাঙ্কে তার চাকরি । বন্দিতা সম্পর্কিত কথাগুলো মেঘনা জানে গত দু ’ বছর থেকেই । কলেজের ছাড়াছাড়ির পরই তাদের মধ্যেকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । মেঘনার বিয়ে হয়ে গেল । বন্দিতা বছর খানেক মেঘনার সাথে চিঠি আদানপ্রদান করেছিল , কিন্তু সাংসারিক মেঘনা এই ব্যাপারটিতে কিছুটা পিছন পড়ে গিয়েছিল । মেঘনার তাৎক্ষণিক সাড়া না পাওয়াটাই বন্দিতার চিঠি বন্ধ হওয়ার একমাত্র কারণ অবশ্য নয় , বন্দিতাও অনেক ব্যস্ত হয়ে পড়েছিল । যাই হোক , ইন্টারনেট যুগ তাদের যোগাযোগ সুগম করে দিল । মেঘনার সন্তানও বড় হলো । দিল্লিতে জে এন ইউতে পড়ছে । এখন মেঘনার যথেষ্ট অবসর । ফেসবুকে প্রথম তাদের যোগাযোগ হলো । পরে হোয়াটস্ ‌ অ্যাপে কথোপকথন । কলকাতায় বন্দিতা একাই আছে । মেঘনাও এলে তার ভালো লাগবে । ঘুরে ফিরে থাকতে মেঘনাও ভালোই বাসে । ইতিমধ্যে ফোনেই তারা কোথায় যাবে , কী কী করবে কথাগুলো আলোচনা করেই রেখেছিল । বন্দিতা বলেছিল - ‘ অ্যাই ,...