Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৮৭

নতুন ইতিহাস

  নতুন ইতিহাস   এক অস্থির দুপুরে বেআব্রু ছবিতে খোলস ছেড়ে হামলে পড়েছিল নির্মোহ আকাশ - শীতল পাটিতে ধ্বস্ত ঝলসানো আঁচ নির্বাক ভরদুপুরে খসে পড়েছিল পুঞ্জিত ক্ষোভ , আজন্ম সঞ্চিত লাজ।   নীলাকাশের নিকষ কালো চোখ , চোখের ভাষায় বৃষ্টি নামে ঝেঁপে। বাঙ্ময় শীৎকারে , আদুরে আলাপনে জীবনের ফিরতি পথে মাথাচাড়া দেয় মোহময় আকাশ   - গড়ে কুসুম কলিতে নবীন ইতিহাস।   নদীর জলের পাতার ভেলায় ভেসেই থাকে অসহায় পিপীলিকা , কসরতে কসরতে ভিড়ে যায় শেষে অচেনা পাড়েই বাঁধে ঘর - খেলাঘর নতুন সাথী , নতুন ঠিকানা।