Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ১০০

সাহিত্য সম্ভারে পরিপূর্ণ শারদ সংখ্যা ১৪৩১ - ‘ত্রিপুরা দর্পণ’

বিজ্ঞাপন ছাড়া মোট ৩১২ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ শারদীয় পত্রিকা। বাংলা সাহিত্যের সম্ভারস্বরূপ শারদীয় সংখ্যাসমূহের কথা উঠলেই ঈশান বাংলার পাঠকমহলের চোখ ও মন নিমেষেই পাড়ি দেয় কলকাতায়। যুগ যুগ ধরেই এমন চলে আসছে। এ নিয়ে এক চাপা কৌলিন্যও প্রদর্শন করে থাকেন কিছুসংখ্যক পাঠক - ‘আমি এবার ক-খ-গ-ঘ এই চারটি কিংবা তিনটি কিংবা দুটি শারদীয় সংখ্যা আনিয়েছি কিংবা পড়েছি জাতীয় আত্মশ্লাঘা প্রায়শই কর্ণগোচর হয় আমাদের। বলাই বাহুল্য এইসব কখগঘ হচ্ছে কলকাতা থেকে যুগ যুগ ধরে প্রকাশিত হয়ে আসা তথাকথিত নামিদামি কিছু পত্রিকার নাম - সে তার নাম কিংবা দাম যাই হোক না কেন, কবি-লেখকের তালিকায় এই ঈশান বাংলার প্রতিনিধিত্ব চিরবর্জিত হোক না কেন। অথচ ‘বাড়ির কাছে আরশিনগর’ - ত্রিপুরা থেকে যে একই মানের একই ওজনের একাধিক শারদীয় সংখ্যা প্রকাশিত হয়ে আসছে সে খবর ত্রিপুরা রাজ্যের বাইরে এই উত্তর-পূর্বের ক’জন পাঠক জানেন সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। অবশ্য এর পিছনে একাধিক কারণও রয়েছে। মূলত নিজেদের মধ্যে যোগাযোগের অভাব এবং কিছুটা হলেও ত্রিপুরার বাইরে উত্তরপূর্বের কবি-লেখকদের সেভাবে স্থান না পাওয়াটাও অন্যতম। এবছর ১৪৩১ বাংলা শারদীয় একটি সংখ্যা অসম থ...