কবিতার অসুখ বন্ধু কবিতা এখন অসুস্থ । অষ্টাবক্র অসুখে আক্রান্ত । হেঁয়ালির পরতে পরতে অবোধ্য খেয়ালের অবৈধ বাস কবিতার আপাদমস্তকে আজ আপাত দুরপনেয় অসুস্থতা , শেকড় তার প্রোথিতমূল । বেঁচে থাকার একাকী লড়াই , পালিয়ে বেড়ায় ধন্বন্তরি যাদুকর । আসলে অপচিকিৎসকের দুনিয়াভর পয়োভার । রক্তচক্ষু দাপটে ধন্বন্তরি নির্বাসনে । কবিতা এদিকে প্রায় মৃত্যুমুখে । হারিয়ে গেছে তার যাবতীয় দেহ সৌষ্ঠব , যত সহজ রূপের সাবলীল সুষমা - হারিয়ে গেছে বালিকা বেলার যত অনুরাগী খেলার সাথী , কিশোরী বেলার যত পরাণ সখা , ন্যাওটা শিশুর দল । যন্ত্রণাক্লিষ্ট কবিতার হাহাকার এখন পৌঁছয় না কর্ণকুহরে কেউ এসে বসে না তার পাশে । জৌলুসহীন বন্ধু আমার বড় একা - বড় শোকাতুরা আজ , আমি সক্ষম , পারি এক লহমায় তুড়ি মেরে হটিয়ে দিতে - দুঃখ শোকের যত অকৃতদার আকর । চাই শুধু এক নীরব বিপ্লব । যার শেষে দূর হবে যত অক্ষমতার আস্ফালন । আর বন্ধু কবিতা - আবার ফিরে পাবে তার হারানো জৌলুস , ফিরে পাবে - হারিয়ে যাওয়া যত বন্ধু - অনুরাগী । কাঁঠাল তলে ...
স্বপ্নের ফেরিওয়ালা