কবিতার অসুখ
বন্ধু কবিতা এখন অসুস্থ।
অষ্টাবক্র অসুখে আক্রান্ত।
হেঁয়ালির পরতে পরতে
অবোধ্য খেয়ালের অবৈধ বাস
কবিতার আপাদমস্তকে আজ
আপাত দুরপনেয় অসুস্থতা,
শেকড় তার প্রোথিতমূল।
বেঁচে থাকার একাকী লড়াই,
পালিয়ে বেড়ায় ধন্বন্তরি যাদুকর।
আসলে অপচিকিৎসকের
দুনিয়াভর পয়োভার।
রক্তচক্ষু দাপটে ধন্বন্তরি নির্বাসনে।
কবিতা এদিকে প্রায় মৃত্যুমুখে।
হারিয়ে গেছে তার যাবতীয়
দেহ সৌষ্ঠব,
যত সহজ রূপের
সাবলীল সুষমা -
হারিয়ে গেছে
বালিকা বেলার যত অনুরাগী
খেলার সাথী, কিশোরী বেলার
যত পরাণ সখা,
ন্যাওটা
শিশুর দল।
যন্ত্রণাক্লিষ্ট কবিতার হাহাকার
এখন পৌঁছয় না কর্ণকুহরে
কেউ এসে বসে না তার পাশে।
জৌলুসহীন বন্ধু আমার
বড় একা - বড় শোকাতুরা আজ,
আমি সক্ষম, পারি এক লহমায়
তুড়ি মেরে হটিয়ে দিতে-
দুঃখ শোকের যত
অকৃতদার আকর।
চাই শুধু এক নীরব বিপ্লব।
যার শেষে দূর হবে যত
অক্ষমতার আস্ফালন।
আর বন্ধু কবিতা -
আবার ফিরে পাবে
তার হারানো জৌলুস,
ফিরে পাবে - হারিয়ে যাওয়া
যত বন্ধু - অনুরাগী।
কাঁঠাল তলে আবার বসবে
নামতা পড়ার আসর,
নদী আবার চলবে বাঁকে বাঁকে।
বারি ধারায় নড়বে আবার
আপাত স্থবির পল্লব।
কবিতা আবার আগেরই মতো
দুলকি চালে -
চলবে পাতায় পাতায়,
হারিয়ে যাবে কচি কাঁচার
হাসি মুখের ভাষায়।
- - - - - - - - - - - - - -
অষ্টাবক্র অসুখে আক্রান্ত।
হেঁয়ালির পরতে পরতে
অবোধ্য খেয়ালের অবৈধ বাস
কবিতার আপাদমস্তকে আজ
আপাত দুরপনেয় অসুস্থতা,
বেঁচে থাকার একাকী লড়াই,
আসলে অপচিকিৎসকের
দুনিয়াভর পয়োভার।
রক্তচক্ষু দাপটে ধন্বন্তরি নির্বাসনে।
কবিতা এদিকে প্রায় মৃত্যুমুখে।
হারিয়ে গেছে তার যাবতীয়
দেহ সৌষ্ঠব,
সাবলীল সুষমা -
বালিকা বেলার যত অনুরাগী
খেলার সাথী, কিশোরী বেলার
যত পরাণ সখা,
যন্ত্রণাক্লিষ্ট কবিতার হাহাকার
এখন পৌঁছয় না কর্ণকুহরে
কেউ এসে বসে না তার পাশে।
জৌলুসহীন বন্ধু আমার
বড় একা - বড় শোকাতুরা আজ,
তুড়ি মেরে হটিয়ে দিতে-
অকৃতদার আকর।
চাই শুধু এক নীরব বিপ্লব।
যার শেষে দূর হবে যত
অক্ষমতার আস্ফালন।
আর বন্ধু কবিতা -
তার হারানো জৌলুস,
যত বন্ধু - অনুরাগী।
কাঁঠাল তলে আবার বসবে
নামতা পড়ার আসর,
বারি ধারায় নড়বে আবার
আপাত স্থবির পল্লব।
কবিতা আবার আগেরই মতো
দুলকি চালে -
হাসি মুখের ভাষায়।
- - - - - - - - - - - - - -
Comments
Post a Comment