অবেলায় দিয়েছে সে ধরা , বিন্দু বিন্দু ভাবনার মায়াজালে মেলেছে পাপড়ি আপন খেয়ালে বৃষ্টি অবিহনেই কেটেছে খরা । কতদিন আবাহনে কেটেছে প্রহর শূন্য ভিক্ষা পাত্র থাকে অগোচরে নিষ্ফল যাপন ক্ষণ হাহাকার করে তবু সে আসে না , থাকে রিক্ত চরাচর । আজ এ কোন পরম শুভ লগনে অজানা গরজে ভেসে আসে ছন্দ অনন্ত সুখ স্বপনে মন্দ্রিত আনন্দ এসেছে মন্দ লয়ে আবাহন অবিহনে । সৃষ্টি মানসে ফুটে যত ফুলদল আবেশে আবেগে প্রেম অনুভবে বর্ষা বসন্তে , কুহু কেকা রবে নয়ন জড়িয়ে আসে কবিতার শতদল । মন সৃষ্টি সুখের আনন্দে মাতোয়ারা আজ আবার এসেছে স্নিগ্ধ আষাঢ় কূজন কলকাকলি ভরা সুখ সংসার এসেছে মানসী কবিতা বাঁধন হারা । ঘুচে যায় যত নিয়ম কানুন ছন্দ কবিতা রভসে হাওয়ায় হারায় লাগাম শব্দেরা সব উচ্ছ্বাসে মাতে উদ্দাম মন গগনে সৃষ্টি বেলায় অপত্য আনন্দ।
স্বপ্নের ফেরিওয়ালা