স্বল্পবাকের কবিতা সংকলন - ‘ উত্তরগোধূলি ’ অনীতা দাস ট্যান্ডন ( কবি এভাবেই নামটি লিখেন ) উত্তরপূর্বের কবিতাবিশ্বে , বিশেষ করে বরাক উপত্যকা ও আসামের বাংলা সাহিত্য জগতে একটি পরিচিত নাম । শুধু কবিতাই নয় গদ্যের হাতটিও তাঁর যথেষ্ট পাকা বলেই জ্ঞাত । কবির ‘ উত্তরগোধূলি ’ কাব্যগ্রন্থটি বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে । ৬৪ পৃষ্ঠার গ্রন্থটির দুই মলাটের ভিতরে সন্নিবিষ্ট হয়েছে মোট পঞ্চাশটি ভাবসমৃদ্ধ কবিতা । আদ্যোপান্ত ভাবের সুস্পষ্ট প্রকাশ । গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ‘ সেই প্রার্থনাকে যা আমাকে তোমার সাথে বাঁধে ……’ । ‘ বাবাকে ’ শিরোনামে লিপিবদ্ধ শেষ কবিতাটি মোট সাতটি বিভাগে লিখিত , তিন পৃষ্ঠা জোড়া এক দীর্ঘ কবিতা । এর বাইরে অন্য ৪৯ টি কবিতাই স্বল্পবাকের , স্বল্পদৈর্ঘের কবিতা । স্বল্প কথায় কবি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন গভীর মননের বিচিত্র সব অনুভূতি । নিখাদ গদ্যছন্দে লিখিত বেশ ক ’ টি কবিতা আবার অবয়বের দিক থেকেও গদ্যরূপেই সজ্জিত । অধিকাংশ কবিতায় কোথাও যেন এক পড়ন্ত বিকেলের আচ্ছন্নতার বোধ । তাই হয়তো - উত্তরগোধূলি - ধোঁয়ায় ক্লান্ত চোখ কানে কাঠ ভাঙার শব্দ পোড়া - পোড়া গন্ধ নাকে জিহ্বা...
স্বপ্নের ফেরিওয়ালা