এই শীতের রাতে জন্ম। মায়ের না জানি কত কষ্ট। প্রায় বছর জোড়া শারীরিক কষ্ট। তার পর নবজাতক/নবজাতিকাকে মূর্তিমান বিভীষিকারূপী শীতের হাত থেকে রক্ষা করা এবং পাশাপাশি নিজেকেও বাঁচিয়ে রাখা। এমন জীবন মরণ কষ্ট স্বীকার করেই জগৎ সংসারকে রক্ষা করে চলেছে নারী জাতি। সেদিনের সেই 'মা'-এর কষ্টের ফলে আমার অজান্তেই বহু দূরে বসে লিখা হয়েছিল আমারও জীবনগাথা। সেই সূত্র ধরেই আজকের এই দিন। আমার জীবন সঙ্গিনীও আজ একই ধারায় চিরন্তনী এক স্ত্রী এবং একটি সন্তানের মা। আমার জীবনটাকে একাধারে ভালোবাসার মোহাবেশে আর সহজ ছকে জীবন্ত করে রেখেছে যে নারী - আজকের এই বিশেষ দিনে তাঁর প্রতি জন্মদিনের শুধু এই এক বিশেষ উপহার। আমার কাছে এ সোনা গয়নার চাইতে কম কিছু নয়। ### ### ### এমনও আসে কিছু দিন থাকে না সে চোখের কাছাকাছি তবু থাকে অবাক মানস নয়নে - সবটুকু চরাচর জুড়ে। দৃষ্টি বিভ্রমে - সব পথিকের আদল জুড়ে - সে, অবিকল যেন স্বপন সঙ্গিনী। এক একটা পল বিশেষ হয়ে আসে শুধুই 'সে' যখন - 'তোমাকে চাই' 'এর বাইরে জগৎ আছে' - আমি মানি না। আজ বাঁকা চাঁদের জ্যোৎস্না মেখে সবাই যখন জোর মেতেছে বদ্ধ ঘরে আমি তখন মেঘ পাহা...
স্বপ্নের ফেরিওয়ালা