Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ২২-১১-২০২১

কলকাতায় উন্মোচিত বৃষ্টিকথা

অবশেষে ‘ বৃষ্টিকথা ’ র ঢেউ আছড়ে পড়লো সাহিত্য সংস্কৃতির পীঠস্থান কলকাতায়ও। কলকাতার রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচারের তুরীয়ানন্দ হলে ১৩ই নভেম্বর ২০২১ তারিখে ISISAR (International Society for Intercultural Studies And Research), কলকাতা আয়োজিত ( সহায়তায় সুচেতনা শিলচর , প্রোগ্রেস লিটারারি ক্লাব এবং প্রাচ্য পাশ্চাত্য ) " ওয়ার্ল্ড থিঙ্কারস্ এন্ড রাইটার্স পীস মীট " শীর্ষক অনুষ্ঠানে একঝাঁক গুণীজনের উপস্থিতিতে পুনর্ন্মোচিত হলো বরাকের সাহিত্য মাইল ফলক ‘ বৃষ্টিকথা ’ । বরাকের ২৫৩ জন কবির বৃষ্টি বিষয়ক কবিতা সংকলন ' বৃষ্টি কথা ' বইটি উন্মোচন করেন বিশিষ্ট কবি , অনুবাদক এবং পরিব্রাজক অমরেন্দ্র চক্রবর্তী । উন্মোচনের পূর্বে ‘ বৃষ্টিকথা ’ নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সঞ্চালক তথা বিশিষ্ট কবি , ডাক্তার সুদীপ্ত চট্টোপাধ্যায়। এ উপলক্ষে বরাকের কবি সাহিত্যিকদের এক প্রতিনিধি দলও সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন কল্লোল চৌধুরী, সুপ্রদীপ দত্তরায়, বিদ্যুৎ চক্রবর্তী ও দোলনচাঁপা দাসপাল। আকস্মিক মাতৃবিয়োগের ফলে বরাকের বিশিষ্ট কবি তথা ‘ সুচেতনা ’ র কর্ণধার সুশান্ত ভট্টাচার্য ও তাঁর সহধর্মিণী ...