তার ফিরে যাওয়ার পথে , শীতল বাতাসে যে ভিতরকথা ছিল লেখা , তার নির্যাস ছড়িয়ে পড়েনি হাওয়ায় , লাগেনি পালে বিরুদ্ধ - বাতাসের পরশ - এই ছিল ভুল অন্যথা , লেখা হতো নতুন ইতিহাস । সব কথা ইতিহাসে লেখা থাকে না যার বুকের ভেতর কোনো একদিন উতল হাওয়া বয়েছে দামাল , হয়েছে উত্তাল চাপা কান্না হয়ে সেইসব অগুনতি কথা রয়ে গেছে অগোচরে , ছাইচাপা চিরতরে । মহুয়া - মাতাল সন্ধ্যা আকাশের নীচে কথার জন্মবাসরে বোবা হয়ে কেটেছে প্রহর কে আর জানে সে কথা , হেঁটে গেছে পথ শুধু বৃথা যাপনে , ধরে হাতে হাত কিছুই হয়নি বলা - মৃত ইতিহাস । পথ শেষে ঝরে পড়া বৃষ্টিদানার মতো অঝোরে পড়েছে ঝরে হৃদয় - মাঝারে মুক্তোদানার মতো ঝলমলে আখর কথা ছাই হয়ে ভেসে গেছে চিতাজল প্লাবনে আদৌ রাখেনি মনে , কেউ কোনো কালে ।
স্বপ্নের ফেরিওয়ালা