দিন তিনেকের আনাগোনায় কেমন যেন আটকে আছি মায়ার বাঁধনে খুবই কাছের, খুব চেনা সব। তাকিয়েই থাকি অপলক - পেছনের এক ফালি ঝুলবারান্দায় ছুটে যাই বার বার এক অমোঘ টানে, চেয়ারখানায় বসে থাকি নির্নিমেষ। কথা বলি চোখের ভাষায় - ওরাও বলে, মুহুর্মুহু সাজিয়ে গুছিয়ে বদলায় নিজেকে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি তাদের যুগান্তরের সখ্য। এ ওর গায়ে হেলান দিয়ে যুগ যুগ ধরে শুয়ে থাকে ওরা সবাই মিলে তাকিয়ে আকাশ পানে। আমিও ভাবি তাদেরই মতো নীল আকাশে কোন সে পারাবার যেখানে - পানসি ছুটে সারা বেলা, কিংবা অহরহ ভাসে দুষ্টু মেঘের ভেলা ? কখনো ওরা নীলাম্বরী, কখনো শুভ্র বসনা কখনো আবার আপন ছাঁচে সেজে ওঠে ওরা সবুজের সমারোহে। এতদিনের নীলপাহাড়ি - এবার আমার অন্তরঙ্গ আপন পরাণ সখা, এতদিনে ধন্য হলো দেখা।
স্বপ্নের ফেরিওয়ালা