Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ০৫-০৬-২০২৬

বর্ধিত পরিসরে জমজমাট কবি সমাগম

‘… প্রকৃতির ছন্দকে আবিষ্কার করেন কবি , প্রকাশ করেন ভাষায় । তবে বয়নশিল্পীর ন্যায় কারুকার্য , রসগাথা , ভাব - অনুভূতি সহ নানা প্রকার শব্দালংকার প্রয়োগ করে মানুষের মনোযোগ আকর্ষণই লক্ষ্য থাকা উচিত । ’… যথাযথ লিখেছেন প্রবন্ধকার সন্তোষ কুমার দত্ত । কবির কবিতা - তা সে যতই শব্দভূষিত হোক না কেন কাব্যিকতাই কবিতার শেষ কথা এ অনস্বীকার্য যদিও অধুনা এই দিকটিতে অধিকাংশ কবি , বিশেষ করে নবীনরা খানিক উদাসীন বটে । বলতে দ্বিধা নেই এর অন্তর্নিহিত কারণ মূলত বোধজনিত অস্পষ্টতা । ‘ বিশ্বমানবতায় কবিতার অবদান ভারত থেকেই শুরু হয়েছিল ’ শীর্ষক এই একটিমাত্র প্রবন্ধই স্থান পেয়েছে শ্রীভূমি থেকে প্রকাশিত ‘ স্বরিত ’ পত্রিকার ১৮তম সংখ্যায় । প্রবন্ধের মাঝখানটায় কিছু সময় ধান ভানতে শিবের গীত থাকলেও ( লেখক নিজেও তা স্বীকার করেছেন ) একটি গোছানো প্রবন্ধ নি : সন্দেহে । ক্রৌঞ্চমিথুনের আদি শ্লোক নিয়েই মূলত এই প্রবন্ধ । এছাড়াও ১০০ পৃষ্ঠার পেপারব্যাক বাঁধাইযুক্ত পত্রিকার গদ্য বিভাগে রয়েছে তিনটি অণুগল্প । মধ্যবিত্তের ঘরে কাজের মাসিদের অপরিহার্যতা প্রশ্নাতীত । তাঁদের নানা কর্মকাণ্ড নিয়ে সাহিত্যবিশ্বে বহু গল্প লেখা হয়েছে । ব...