Skip to main content

Posts

Showing posts with the label প্রবন্ধ ১৫

উত্তর পূর্বের সাহিত্যচর্চায় প্রয়াত সাহিত্যিক দেবাশিস দত্তের অবদান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ এক নীরব পূজারী তথা আমাদের প্রতিবেশী এক রাজ্য নাগাভূমি বা নাগাল্যান্ডের বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে একা কুম্ভের মতো প্রতিষ্ঠিত একমেবাদ্বিতীয়ম কবি , সাহিত্যিক , প্রবন্ধকার - প্রয়াত দেবাশিস দত্ত । বাংলা সাহিত্যের ভুবনে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়েছিল নাগাল্যান্ড কিংবা উত্তর পূর্বের গণ্ডি ছাড়িয়ে বহু দূর ।    ধর্মমূলক ছবির বদলে যাঁর বৈঠকখানার মূল বহির্গমন দ্বারের উপরে স্রোতের বিপরীতে সসম্মানে স্থান করে নিয়েছেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র - সাহিত্যে তাঁর আত্মোৎসর্গ সহজেই অনুমেয় । সাহিত্য চর্চার স্থান এই বৈঠকখানার বাকি দেয়াল অবধারিতভাবেই রবীন্দ্রময় । মুখোমুখি দুই দেয়ালে সরলরৈখিক অবস্থানে বিরাজিত ছিলেন সত্যজিৎ এবং সুকান্তও । বলতে গেলে রবীন্দ্র ছায়ায় আচ্ছাদিত এই নিবেদিত প্রাণ সাহিত্যিক কী অসীম একাগ্রতায় যে সাহিত্যের এই অখ্যাত , নির্জন ভুবনে বসে রচনা করে গিয়েছেন অফুরন্ত সব প্রাণবন্ত সাহিত্য , গভীরে প্রবেশ না করলে তা বোঝার উপায় নেই । ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নাগাল্যান্ড নামের এই রাজ্যে – বাংলা ও বাঙালি যেখানে সংখ্যালঘুত্বের খাতিরে ...