ভাষার প্রশ্নে হাবুডুবু খাই রোজ নিশিদিন মাতৃভাষার সংজ্ঞা খুঁজে মরি আসে ভাত - শিকারি বাবার গায়ের গন্ধ আর মায়ের ভাষার ঘুমপাড়ানি গান - ফেরি । অর্ধ - শতক কাল , স্বল্প তো নয় বটেই কোথাকার জল কোথায় যে গড়ায় দেশ ছেড়েছে দুর্ভাগা যে জন মা হারিয়ে মাতৃভাষায় কী গান বা সে গায় ? ভাষার ঐকতানে ছিল একতার দৃঢ়বন্ধন বাঁধন সেদিন পড়েছে লুটিয়ে পথে ছলে বলে কেউ করেছে বিদায় ঝেঁটিয়ে ছুটে এসে কেউ ধরেনিকো কারো হাতে । সেই থেকে আমি ভাষার প্রশ্নে হতবাক মননে মা - চলনে সব দেশবাসী , প্রতিবেশী আগলে রাখি হৃদয় জুড়ে চারিধার যাপন জুড়ে ভাষা - মা আর , শুধু ভালোবাসাবাসি । আমাদের এক দহন - যাপন , মন উচাটন তারিখ উনিশ যেন হৃদয় জুড়ে ছুটায় অশ্বমেধ মাতৃভাষা হয় না যেন সোনার পাথরবাটি দূর হোক সব ধর্মে ভাষায় অহেতুক ভেদাভেদ ।
স্বপ্নের ফেরিওয়ালা