ভাষার প্রশ্নে
হাবুডুবু খাই রোজ
নিশিদিন মাতৃভাষার সংজ্ঞা খুঁজে মরি
আসে ভাত-শিকারি বাবার গায়ের গন্ধ
আর মায়ের ভাষার
ঘুমপাড়ানি গান-ফেরি।
অর্ধ-শতক কাল, স্বল্প তো নয় বটেই
কোথাকার জল কোথায়
যে গড়ায়
দেশ ছেড়েছে দুর্ভাগা যে জন
মা হারিয়ে মাতৃভাষায় কী গান বা সে গায় ?
ভাষার ঐকতানে
ছিল একতার দৃঢ়বন্ধন
বাঁধন সেদিন পড়েছে লুটিয়ে পথে
ছলে বলে কেউ করেছে বিদায় ঝেঁটিয়ে
ছুটে এসে কেউ ধরেনিকো কারো হাতে।
সেই থেকে আমি
ভাষার প্রশ্নে হতবাক
মননে মা - চলনে সব দেশবাসী, প্রতিবেশী
আগলে রাখি হৃদয়
জুড়ে চারিধার
যাপন জুড়ে ভাষা-মা আর, শুধু ভালোবাসাবাসি।
আমাদের এক দহন-যাপন, মন উচাটন তারিখ
উনিশ যেন হৃদয়
জুড়ে ছুটায় অশ্বমেধ
মাতৃভাষা হয় না যেন সোনার পাথরবাটি
দূর হোক সব ধর্মে ভাষায় অহেতুক ভেদাভেদ।
নিশিদিন মাতৃভাষার সংজ্ঞা খুঁজে মরি
আসে ভাত-শিকারি বাবার গায়ের গন্ধ
দেশ ছেড়েছে দুর্ভাগা যে জন
মা হারিয়ে মাতৃভাষায় কী গান বা সে গায় ?
বাঁধন সেদিন পড়েছে লুটিয়ে পথে
ছলে বলে কেউ করেছে বিদায় ঝেঁটিয়ে
ছুটে এসে কেউ ধরেনিকো কারো হাতে।
মননে মা - চলনে সব দেশবাসী, প্রতিবেশী
যাপন জুড়ে ভাষা-মা আর, শুধু ভালোবাসাবাসি।
মাতৃভাষা হয় না যেন সোনার পাথরবাটি
দূর হোক সব ধর্মে ভাষায় অহেতুক ভেদাভেদ।
Comments
Post a Comment