শরতের আগমনের সাথে সাথেই সবার হৃদয়ে প্রতীক্ষার ‘ ঢ্যাম কুড়কুড়’ । কীসের প্রতীক্ষা ? বাঙালির চিরায়ত বার্ষিক উৎসবের। কিন্তু এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এমন একটি নাম যা নিখাদ এক ভগবানেরই নাম। যে যতই ঢেকে রাখার চেষ্টা করুন না কেন এই গূঢ় সত্যটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। দুর্গা এবং পূজা শব্দদ্বয় একশো ভাগ হিন্দু ধর্মের সত্যোচ্চারণ। এড়িয়ে যাওয়ার জো নেই - যদিও বিভিন্ন ভাবে সেই অপচেষ্টাটি করে থাকেন অনেকেই । ফি বছর পুজো এলেই ঢাক ঢোল পিটিয়ে প্রচার হয় - ‘আমার দুর্গা, তোমার দুর্গার থোড় বড়ি খাড়া। মহান সাজার এই মোক্ষম সুযোগটুকু কেউই ছাড়তে রাজি নন। হঠাৎ করে মনে পড়ে যায় রাস্তার পাশের আবর্জনা কুড়োনো সেই নারীদের কথা যারা তখন এক এক জন দুর্গা মা। এরা হলেন ‘আমার দুর্গা’ আর দেবী ভগবতী হলেন ‘তোমার দুর্গা’। এখন বোঝ যে কত অবুঝ, অশিক্ষিতের দল তোমরা। আমরা ধর্ম মানি না। মানলে অসুবিধে আছে। সমাজে একটা বিশেষ স্থান অধিকার করে রাখা সমস্যা হয়ে যাবে। সুতরাং পূজা এবং দুর্গা শব্দদু’টি আমার কলমে অনুল্লেখিত রাখতে আমি বাধ্য। এবং সেই কারণে শারদীয় এই হুজুগ আমার কাছে পূজা নয় , নিছক এক উৎসব মাত্র । ‘ বাস্তব কিন্তু অন্য কথা বলে। ...
স্বপ্নের ফেরিওয়ালা