একাকী নীরবে নির্জন নিস্তব্ধ ক্ষণে একাকী নীরবে বসে বসে শুরু হলো দিন মাস বছরের চুলচেরা হিসেব নিকেশ । নীরবতার ভাষা নিকষ কালো অবোধ্য কিছু চিন্তার যোগফল স্মৃতির দুর্বার পরিক্রমা । স্থান কাল পাত্রের দুরন্ত চিরুনি তল্লাশি । যেন ভাষাহীন সবাক চিত্রের মুহুর্মুহু পালাবদল । মননে মন্দ্রিত মহারণ উথাল পাথাল অফুরান ক্ষণ নিয়ন্ত্রণের লাগাম টেনে ছুটন্ত আমি কখনো ক্লান্ত ক্লান্তিশেষের পথের ধারে খুঁজেই মরি আপন জনের স্বপ্ন - রঙিন সবাক চিত্র ।
স্বপ্নের ফেরিওয়ালা