একাকী নীরবে
নির্জন নিস্তব্ধ ক্ষণে
একাকী নীরবে
বসে বসে শুরু হলো
দিন মাস বছরের
চুলচেরা হিসেব নিকেশ।
নীরবতার ভাষা নিকষ কালো
অবোধ্য কিছু চিন্তার যোগফল
স্মৃতির দুর্বার পরিক্রমা।
স্থান কাল পাত্রের
দুরন্ত চিরুনি তল্লাশি।
যেন ভাষাহীন সবাক চিত্রের
মুহুর্মুহু পালাবদল।
মননে মন্দ্রিত মহারণ
উথাল পাথাল অফুরান ক্ষণ
নিয়ন্ত্রণের লাগাম টেনে
ছুটন্ত আমি কখনো ক্লান্ত
ক্লান্তিশেষের পথের ধারে
খুঁজেই মরি আপন জনের
স্বপ্ন-রঙিন সবাক চিত্র।
একাকী নীরবে
বসে বসে শুরু হলো
দিন মাস বছরের
চুলচেরা হিসেব নিকেশ।
নীরবতার ভাষা নিকষ কালো
অবোধ্য কিছু চিন্তার যোগফল
স্মৃতির দুর্বার পরিক্রমা।
স্থান কাল পাত্রের
দুরন্ত চিরুনি তল্লাশি।
যেন ভাষাহীন সবাক চিত্রের
মুহুর্মুহু পালাবদল।
মননে মন্দ্রিত মহারণ
উথাল পাথাল অফুরান ক্ষণ
নিয়ন্ত্রণের লাগাম টেনে
ছুটন্ত আমি কখনো ক্লান্ত
ক্লান্তিশেষের পথের ধারে
খুঁজেই মরি আপন জনের
স্বপ্ন-রঙিন সবাক চিত্র।
Comments
Post a Comment