Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৬৮

দিনশেষে - একটি জীবন

একটি জীবন - নয় শুধু এক নিছক শূন্য কথামালার মহাফেজখানা জীবনের পরতে পরতে লুকিয়ে থাকে নীরব সাধনে কত অজানারে জানা।   একটি জীবন নয় শুধু বহমানতা কর্মবিহীন অলস নৈশব্দ্যের মুখরতা আহরণেই জীবনের দৃপ্ত আরোহন বাটোয়ারায় জীবনান্তে মৃত্যুর মান্যতা।   একটি জীবন নয় শুধু একটি জীবন নিরালায় এক দেহমনে একান্ত যাপন দিশারি পথে যতই আসুক ঝঞ্ঝা বাত্যা আরোহন শেষে অবধারিত অবরোহন।   একটি জীবন নয় শুধু আসা যাওয়া সংস্কৃত প্রাণে শুদ্ধ ভাবনাবিলাস উন্নত চিত্ত ভবিষ্যতের সত্যসোপান জীবন পেরিয়ে জীবনের বার্তাবিভাস।   একটি জীবন নয় শুধু বিস্মৃতি একরাশ পলে পলে সঞ্চিত মাটি মানুষের অনুভব প্রজন্ম থেকে একেতর প্রজন্মের উত্তরণ একটি জীবন দিনশেষে সার্থক কুশীলব।