লীনা অন্তঃসত্ত্বা । খবরটি যেদিন প্রথম শুনল, সেদিন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না প্রকাশ। - সত্যি বলছ ? - হ্যাঁ । এইমাত্র পেলাম খবরটা । - চুমকির চোখে মুখে খুশির মনমাতানো ঝিলিক । - কী করে হলো ? - কথার পৃষ্ঠে প্রশ্নটি করেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে প্রকাশ । - তিনি চাইলে এমনটাই হয় , বুঝলে ? একরাশ খুশির দমকা হাওয়া যেন ফুরফুরে করে দিচ্ছিল প্রকাশেরও মন - প্রাণ। সমু ও লীনার বিয়ের রাতের সেই মনমাতানো গানের সঙ্গের উদ্দাম নাচের দৃশ্যটি বার বার এসে ভাসছিল চোখের সামনে। নতুন নাচের গান এসেছে বাজারে । শুনলে কিশোর কিশোরী থেকে শুরু করে যুবক যুবতিদের পা দু ’ টি ছন্দময় হয়ে ওঠে স্বয়ংক্রিয়ভাবে । তার উপর বিয়েবাড়ির আনন্দ বলে কথা । আর সেই বিয়ে যদি হয় সমুর মতো কাছের কারো । অথচ সমু কিংবা লীনা প্রকাশের কে - ই বা হয় ? আপাতঃ অর্থে কেউই না। আবার ভাবতে গেলে অন্তরের একেবারে কাছের দু’জন তো বটেই। প্রথমে পাড়াতুতো সম্পর্কে পরিচয়। তার পর সুখে দুঃখে কাছে আসতে আসতে এখন যেন নিজেরই কেউ হয়ে উঠেছে এই দুই কপোত কপোতি। বিয়ের আগে সমু দস্তুর মতো অনুমতি নেওয়ার মতো করে আলোচনা করেছে প্রকাশের সঙ্গে। আসলে সমুর নিজের লোক ত...
স্বপ্নের ফেরিওয়ালা