Skip to main content

Posts

Showing posts with the label গল্প ১৫

দেশের মধ্যে দেশ

আজো ষাটের ঘরে পা রাখা অনুলেখার স্পষ্ট মনে আছে ওই অনন্তযাত্রার বৃত্তান্ত। কাতারে কাতারে আবালবৃদ্ধবণিতার সেই দীর্ঘ পথ পরিক্রমা। ধর্মাধর্মের যাঁতাকলে পিষ্ট হওয়ার আগেই আস্তানার খোঁজে বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে এপার-ওপারের যাত্রা। বয়স তখন কতই বা হবে অনুলেখার ? বড়জোর সাত কিংবা আট। নিদারুণ কষ্টকর ছিল সে পথচলা। কিন্তু বয়সের অপরিপক্কতায় কষ্টের মধ্যেও  মিশে রয়েছিল পরিজন-সান্নিধ্যে অজানাকে জানার এক অদম্য কৌতূহল আর রোমাঞ্চ। হয়ত জীবনটাকে জানার সেই শুরু। এরপর কতগুলো বছর পেরিয়ে গেল তরতর করে। জীবনের কত উত্থান পতন। কত সুখ-দুঃখের কাহিনি। চোখের সামনে জীবন-মৃত্যুর কত উপাখ্যান। সাপ লুডোর অজানা ধাঁচের মধ্যেই নিজের বড় হয়ে ওঠা। উপরটা ক্রমশঃ খালি হয়ে যাওয়ার বেদনার পাশাপাশি কত না প্রাপ্তিসুখের আনন্দ। এভাবেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অর্ধেক বয়স পেরিয়ে এসেছেন অনুলেখা। এখন এ সংসারে তিনিই সবচাইতে উপরের ধাপে । নিচে যারা আছে তাদের নিয়েই বর্তমান , তারা-ই সম্বল। আর আছে ফেলে আসা জীবনের অপার স্মৃতি। স্মৃতি সততই সুখের। শৈশবের সেই আদরে আহ্লাদে টইটম্বুর দিনগুলোর টুকরো টুকরো আবছা ছবির পাশাপাশি জীবনের বেদন...