Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৪১

বিষয় নির্ভর গল্পের সমাহার 'ড. গীতা সাহার গল্প সমগ্র'

খানিকটা দেরিতেই হাতে এল ‘ড . গীতা সাহার গল্পসমগ্র’ গ্রন্থটি । লেখক কর্ম এবং বসবাসসূত্রে মূলত বরাকভূমের হলেও তাঁর উচ্চশিক্ষাজীবন কেটেছে ব্রহ্মপুত্র উপত্যকায় । আলোচ্য গ্রন্থের শেষ মলাটে আছে পরিচিতি যা দস্তুর মতো চমকে দেওয়ার মতো । খানিকটা উদ্ধৃতি এখানে নিতান্তই প্রাসঙ্গিক - ‘ গৌহাটী বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী গীতা সাহা স্নাতকোত্তর সংস্কৃত বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্বর্ণপদক লাভ করেন । স্নাতক শ্রেণিতেও সংস্কৃত বিষয়ে অনার্স সহ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠ স্নাতকের সম্মান নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন । অতঃপর গৌহাটী বিশ্ববিদ্যালয় থেকেই এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ করেন । পরে মাতৃভাষা বাংলাতেও এমএ ডিগ্রী লাভ করেন । …… কর্মজীবন শুরু হয় করিমগঞ্জ রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ে সংস্কৃত বিষয়ের অধ্যাপিকা রূপে । পরবর্তী সময়ে চাকুরি জীবনের এক দীর্ঘ সময় উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন … । ’ তাঁর এ যাবৎ প্রকাশিত গ্রন্থ দশ । যার মধ্যে রয়েছে সংস্কৃত , বাংলা ও অসমিয়া ভাষায় রচিত গ্রন্থ । এর বেশির ভাগই কবিতা , ছড়া ও প্রবন্ধ । এহেন উচ্চশিক্ষিত এই বহুভ...