মাঝে মাঝেই খটকা জাগে মনে কতটা পলকা হতে পারে জীবন ? কতটা মধুর হতে পারে সম্পর্ক ? রক্তের সম্পর্কের বাইরে যারা জুড়ে থাকে হৃদয় তারা কতটুকু কাছে, কতটুকু আপন ? অজানিতেই যদি পান থেকে খসে যায় চুন এক লহমায় পালটে যায় চোখ। ভদ্রতার মুখোশ খসে ভেসে আসে হুমকি দীর্ঘ জীবনধারাতেও সংজ্ঞায়িত হয় না সম্পর্কের বাঁধন। কে সে ? কতটুকু কাছে ছিল সে ? তার হৃদয়ের কতটুকু জায়গা জুড়ে আমার ছিল বাস ? তার হুমকিতে চৌচির হয় বুক হৃদয়ের বিশাল জায়গা জুড়ে ব্যথা আর ব্যথা। এ প্রাণ তো চিরস্থায়ী নয় তবু মানহীন, সম্পর্কহীন, ভালোবাসাহীন জীবন প্রাণহীনতারই নামান্তর।
স্বপ্নের ফেরিওয়ালা