Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক গতি শিলচর ১৯-০৬-২০২১

সতীদাহ থেকে তিন তালাক - ধরি মাছ না ছুঁই পানি

সতীদাহ থেকে তিন তালাক - ধরি মাছ না ছুঁই পানি - - - - - - বিদ্যুৎ চক্রবর্তী।   সম্প্রতি দেশ জুড়ে পালিত হলো কিংবদন্তি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিন। না, এই দুরন্ত কোভিডকালে কোথাও তেমন জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি ঠিকই তবে সামাজিক মাধ্যম অর্থাৎ সেফসাইডে থেকে উদযাপনের ঘটা নেহাৎ মন্দ ছিল না। সেই একঘেয়ে উদযাপন। স্ব ল্প আয় বা স্বল্পশিক্ষিত ভারতবাসীর এসব উদযাপনের সময় নেই। দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান করতে হিমশিম হওয়ার পালা যেখানে সেখানে মণীষীদের জন্মদিন মনে রাখার মতো বিলাসিতা এদের থেকে আশা করাও অন্যায়। তবে পত্রপত্রিকার পাতায় প্রবন্ধে নিবন্ধে রাজা ফিরে ফিরে আসেন ফি বছরে তাঁর নিজগুণে। এর বাইরে কিছু কর্মহীন আর কিছু কুবুদ্ধিজীবী আঁতেল শিক্ষিতরা নিজেদের পাণ্ডিত্য জাহির করতে ফিবছরে একই গল্পের চর্বিত চর্বনে সামাজিক মাধ্যমে নিজেকে আরোও একটিবার মহান প্রতিপন্ন করার সুযোগটি হাতছাড়া করার পক্ষপাতী নন। গল্পটি আরোও একবার শুনে নেওয়া যাক তবে - অস্থির ভাবে পায়চারি করছিলেন রাজা। বড় হতাশ লাগছে তাঁর। মানুষই যদি বিরোধিতা করে , তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে ? আর করবেনই বা কাদের জন্য ? ধ...