Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৯

মনোগ্রাহী কবিতা সংকলন - ‘শুধু মল্লিকার জন্যে’

মনোগ্রাহী কবিতা সংকলন - ‘ শুধু মল্লিকার জন্যে ’   গুয়াহাটির ভিকি পাবলিশার্স থেকে প্রকাশিত কবি, সাহিত্যিক তথা কারুশিল্পী সজল পাল-এর কাব্য সংকলনটি হাতে এলো সম্প্রতি। কিছু বই প্রথম নজরেই দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। ‘শুধু মল্লিকার জন্যে’ এরকমই একটি প্রকাশনা। আকর্ষণীয় প্রচ্ছদ - শিল্পী হীরকজ্যোতি বরুয়ার। প্রথম দু’টি পৃষ্ঠা ওল্টালেই উৎসর্গেও চমক। উৎসর্গ এমনও হয় ? এখানে হয়েছে। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে মুখ পুস্তিকার (ফেসবুক) সকল বন্ধুদের প্রতি, যাদের অভিমত কবিকে অনুপ্রাণিত করেছে। নিটোল ছিমছাম ১১২ পৃষ্ঠার এই সংকলনে স্থান পেয়েছে মোট ৩২টি কবিতা। আত্মকথনে কবি খুব সংযত। কথা বলার দায় দিয়েছেন পাঠক-পাঠিকাকে। সবকিছুতেই তাঁর শৈল্পিক সত্ত্বার প্রকাশ। একটি সুসংহত পংক্তি যেমন একটি কবিতাকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা রাখে তেমনি এই গ্রন্থের শুধুমাত্র একটি (প্রথম) কবিতাই গ্রন্থটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে এক অনতিক্রম্য উচ্চতায়। কবিতাটির নাম ‘শুধু মল্লিকার জন্যে’। বলতে গেলে পুরো গ্রন্থের সুর-তান বেঁধে রেখেছে এই একটি মাত্র কবিতা। কল্পনার এক অসাধারণ চরিত্র চিত্রণ করেছেন কবি এই কবিতাটির মাধ্যমে। ‘মল্লিকা’র সাথে ক...