Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৭১

নৈশ নিঝুম বেলায়

এই যে ঘন হিমের পরশ ঘুমন্ত এই সাঁঝের বেলায় দূরান্তের এই পাহাড় পথে জানি না সে কোন যে গরজ। জানি শুধু দিবস যাপন নিক্তি ধরে মঞ্চ জুড়ে কুশীলবের নাম ভূমিকায়  বাঁধা ছকের সব আলাপন।  এমন করেই নৈশ নিঝুম বেলায়  আমি তুমি সে ও সখা মিলে ভুলেই থাকি দুঃখ ব্যথা যত,  এমনি করেই পার হয়ে যাই জীবন নদীর এপার ওপার যাই হারিয়ে মানব জমিন মেলায়।