Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১৮

জলছাপ আগুনকথা

( ১ ) কত দিন কিংবা বছর কিংবা শতাব্দী বেঁচে থাকে কেউ কারো আস্তানায় ?   আসলে কেউই বেঁচে থাকে না থাকে যা সর্বনামে তা হলো কিছু কাঠামো আর বাকিটা ক্রিয়াপদে ।   ( ২ ) নদী হারিয়ে গেলেও থেকে যায় দীর্ঘ পাড় দুদণ্ড বসে কেউ লিখে রাখে নদীনামা ।   আকাশের গায়ে লেখা থাকে নক্ষত্রের পতন আর লুপ্ত জীবনের জলকথা ।   ( ৩ ) হাওয়ার অনুকুলে থেকে ধুলো খুঁজে নেয় নতুন জীবন লেখা হয় সফরনামা   আমি প্রতিকূল বলে গায়ে মেখে অতীতের আস্তরণ কুড়িয়েছি সফরের স্বাদ বৈভবে আবৃত মহাকাল ।   ( ৪ ) কোন পথে হিংস্র শ্বাপদ সে তো নির্ধারিত নয় রণপা - তাড়িত দুটি পায়ে তাই রাতভর শুধু পথ চলা   স্থান - পাত্র - ভূগোল বেয়ে বেয়ে মানচিত্রে রেখে দুটি পা গ্রহণে দৃপ্ত আলোকের দায় ।   ( ৫ ) অবশেষে বীজ বুনে মানচিত্রে গড়ে ওঠে নতুন স্বদেশ রাশি রাশি আলোকের রেশ ।   তণ্ডুলকণা আসে ঘরে কিংবা বিদ্যাবতীর দোরে দোরে বেড়ে ওঠে দূর আগামী সোনালি আলোয় ঘেরা প্রত্যয়বীজ ।   ( ৬ ) দুরন্ত হাওয়ার দেহে শিরদাঁড়া খুঁজে ফেরে ক্ষ্যাপা ঘুরন্ত লাটিমের দেহ ঘিরে আছে ক্ষণিকের শিরদাঁড়া   বহুকোষী অ্যামিবা - মানুষ কোথায় হারিয়ে এল অ...