Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৪৬

গল্পে উন্মোচিত পরিচিত প্রান্তিকতা ‘প্রান্তজন কথা’

এটি তাঁর অষ্টম গ্রন্থ। গল্পকার মিথিলেশ ভট্টাচার্য। অবিভক্ত বাংলার, বিশেষ করে বর্তমান ঈশান বাংলার একমেবাদ্বিতীয়ম সফল ও ধারাবাহিক উৎকর্ষের গল্পকার মিথিলেশ। ৮০ পৃষ্ঠার আলোচ্য গ্রন্থ ‘প্রান্তজন কথা’য় সন্নিবিষ্ট হয়েছে মোট দশটি গল্প। সমাজে খেটে খাওয়া শ্রেণির নিখাদ গরিব মানুষজনদের নিয়ে লেখা টানাপোড়েন আর কষ্টকর জীবন নির্বাহের গল্প। তথাকথিত এলিট কিংবা মধ্যবিত্তরাই যেখানে সমাজের অধিকাংশ ভাগীদার সেখানে এই সব প্রান্তিক মানুষ বা প্রান্তজনদের কথা ক’জনের আর ভাবার সময় কিংবা অবকাশ আছে ? এদের নিয়েই দশটি গল্প, যার রচনাকাল বিগত চল্লিশ বছর আগে থেকে শুরু করে ২০২২ অবধি। ‘বই সম্পর্কে কিছু কথা’ শিরোনামে ভূমিকায় গল্পকার লিখছেন - ‘... গল্পের চরিত্রেরা তৃণমূল স্তরের। ... লেখাজোকার শুরুতেই ওদের ‘নুন আনতে পান্তা ফুরোয়’ জীবনধারা আমাকে এক গভীর আকর্ষণে টানত... অনেক গল্প লিখেছি এবং এখনও লিখছি ওই সর্বহারা মানুষ-মানুষীদের জীবন জীবিকা নিয়ে। ... এই সংকলনে যেসব মানুষ-মানুষীদের নিয়ে গল্প লিখেছি ওদের সকলের সঙ্গে আমার শুধু ওঠাবসাই ছিল না, ওদের কেউ আমার ছোটভাই, তো কেউ আমার ভাইফোঁটা দেওয়া বোন, আবার কেউ আমার রূপগুণমুগ্ধ প্রেমিকাও...