সরল বোধের কবিতা সংকলন ‘মেহগনি অন্ধকার’ - - - - - - - - - - - - - - - - - - - - দ্বিভাষিক কবি কল্লোল চৌধুরীর একের পর এক গ্রন্থাবলির প্রকাশে আখ্যায়িত এই ভুবনের সাহিত্য পরিসর ঋদ্ধ হচ্ছে নিরন্তর। তাঁর সাম্প্রতিকতম কাব্য সংকলন ‘মেহগনি অন্ধকার’ প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২১-এ। মোট ৬৪ পৃষ্ঠার পাকা মলাটে সন্নিবিষ্ট আছে ৫৫টি কবিতা। স্বল্প থেকে পৃষ্ঠাজোড়া কবিতার সমাহার। তবে স্বল্প দৈর্ঘের কবিতারই পয়োভার। এবং এই স্বল্প কথায় কীভাবে একটি কবিতাকে সরাসরি পৌঁছে দেওয়া যায় পাঠকের অন্তরে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গ্রন্থটি। একেবারেই সহজ সরল বক্তব্যে মনের কথাটি কবি তুলে ধরতে সক্ষম হয়েছেন পাঠক মননে। উদাহরণ হিসেবে নেওয়া যায় সেই কবিতাটি যে নামে গ্রন্থটিও হয়েছে নামাঙ্কিত - ঘাসের ভেতর পাতার ফাঁকে আমি খুঁজছি সূর্য-অস্ত-শোভা মোরগফুল, গাঁদাফুলে রয়েছে প্রজাপতি সব ওরাও হয়তো খুঁজছে আমারই মতন নারকেলবনের কূলায়ে সোনালি আভা যেন অবশেষে মেহগনি অন্ধকারেই মিশে যাবে। (কবিতা - মেহগনি অন্ধকার) সংকলিত প্রতিটি কবিতাই যেন কবির মানসসঞ্জাত তাৎক্ষণিক ভাবনার প্রতিফলন। নিত্য নৈমিত্তিক দিন যাপনে মনের গভীরে উঠে আসা প্রশ...
স্বপ্নের ফেরিওয়ালা