Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪২০

এবার শারদ সরণি ধরে

তুমি কি শুনতে পাছ বাতিঘর কালের ভয়াল আর্তস্বর   ? রাতের আঁধারে মোমবাতি মিছিলের পর কোন মুখে , কোন সুখে আমি প্রাক্ ‌ পূজা উৎসবে , বিপণির সরণী ধরে পথ হাঁটি আরোও এক বিপন্ন উৎসাহে ?   ওপারে কেউ কি জুড়েছে শির ছিন্নমূর্তি শরীরে ? এপারে কেউ কি জুড়েছে সেই বীভৎস রাতের ছিন্নভিন্ন গোপনাঙ্গ কিংবা রক্তছাপ দেয়াল ?   সব অপরাধ , সব ব্যথা আজও অমীমাংসিত আমি কোন মুখে উৎসবে যাই ? ধরবে কি হাত তুমি বাতিঘর ? এই শারদ বেলায় চলো ফের পথে বার বার বল তবে সবে , মশাল উঁচিয়ে ধরে - চাই বিচার নিপাত যাক যত অন্যায় অনাচার ।