তুমি কি শুনতে পাছ বাতিঘর
কালের ভয়াল আর্তস্বর ?
রাতের আঁধারে মোমবাতি মিছিলের পর
কোন মুখে, কোন সুখে আমি
প্রাক্পূজা উৎসবে, বিপণির সরণী
ধরে
পথ হাঁটি আরোও এক বিপন্ন উৎসাহে ?
ওপারে কেউ কি জুড়েছে শির ছিন্নমূর্তি শরীরে ?
এপারে কেউ কি জুড়েছে সেই বীভৎস রাতের
ছিন্নভিন্ন গোপনাঙ্গ কিংবা রক্তছাপ দেয়াল ?
সব অপরাধ, সব ব্যথা আজও অমীমাংসিত
আমি কোন মুখে উৎসবে যাই ?
ধরবে কি হাত তুমি বাতিঘর ?
এই শারদ বেলায় চলো ফের পথে বার বার
বল তবে সবে, মশাল উঁচিয়ে ধরে - চাই বিচার
নিপাত যাক
যত অন্যায় অনাচার।
কালের ভয়াল আর্তস্বর ?
কোন মুখে, কোন সুখে আমি
ওপারে কেউ কি জুড়েছে শির ছিন্নমূর্তি শরীরে ?
ছিন্নভিন্ন গোপনাঙ্গ কিংবা রক্তছাপ দেয়াল ?
সব অপরাধ, সব ব্যথা আজও অমীমাংসিত
বল তবে সবে, মশাল উঁচিয়ে ধরে - চাই বিচার
Comments
Post a Comment