Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১২৪

স্বচ্ছ অনুবাদের কাব্যগ্রন্থ 'হৃদয়ের বালুচর'

“ হৃদয়ের বালুচর বইটি একটি অনুবাদ কাব্যগ্রন্থ । অসমের দ্বিভাষিক কবি , আবৃত্তিকার , অনুবাদক জয়িতা চক্রবর্তীর দ্বারা অনূদিত এই বইটি অসমের প্রখ্যাত কবি যোগেশ বিকাশ গগৈ মহাশয়ের প্রায় পঁয়তাল্লিশটি অনন্য কবিতার সংকলন - ‘ সোনোয়ালি মাছ , রূপোয়ালি ঢেউ ’- এর নতুন সাজ । এখানে বাংলা ভাষায় অনূদিত প্রতিটি কবিতায় রয়েছে নিজস্ব বিচক্ষণতা , মানবতা ও ভালোবাসার অনন্য পৃথিবী । কবিতাগুলোতে যে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে , তাতে রয়েছে নির্জনতা , শান্তি , পবিত্রতা , প্রেমের পূর্ণতা । কবি দৈনন্দিন জীবনের সাধারণ জিনিসগুলোর বিষয়কে বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরেছেন , যেমন - বৃষ্টি , শ্রাবণের প্রেম , নতুন পৃথিবী , জীবন , স্বাদ , শ্রমিক ইত্যাদি । এই বইটিতে একজন ব্যক্তি দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে জীবন শক্তি খুঁজে পেতে পারেন । প্রত্যেকটি সারিতে রয়েছে অনন্য নিষ্পাপ মানব সভ্যতাকে খোঁজার তাড়না । যেখানে বড় কিংবা ছোট , প্রতিটি জীবন কারো অপকার না করে একসাথে বাস করতে পারবে । খুব সাবধানতার সঙ্গে অসমের জীবন্ত শহরের ছবি চিত্রিত করা হয়েছে যেখানে প্রতিটি নাগরিক বাঁচে , ভালোবাসে ও জীবনের সুগন্ধ উপভোগ করে । বইটি ম...