মৃত্যুদণ্ড আমি এলিট, আমি রয়াল আমার চকবারান্দায় বনসাই ক্যামেলিয়া আর রডোডেন্ড্রণ বাইরে আমার মান - সম্মান ঘরে আমি শ্রীচরণেষু, যোষিৎ পূজিতা। তপন তাপিত নির্ঘন্টে আমার নেই কোনও ক্ষুধা কিন্তু তিমিরাবৃত ক্ষণে আমার উত্তেজিত রুধিরানল আকাশছোঁয়া বুভুক্ষা অভীপ্সা আমায় পাগল করে দেয় প্রোদ্ভিন্ন যৌবন জল তরঙ্গ মনের গভীরে, দেহের অন্দরে। তাই অলিন্দে অলিন্দে, ঘুরঘুট্টিতে আমার নিঃশব্দ পদচারণা। জীবন যুদ্ধের নিকৃত সৈনিক কাঠগড়ার বাইরে কী চাও তুমি ? ফাঁসির মঞ্চ বেয়ে ওপারে অভব্য-বর্জিত সমাজে কোথায় থাকবে তুমি।
স্বপ্নের ফেরিওয়ালা