তোমার সাথে দেখা না হলেই ছিল ভালো, তোমার সাথে কথা না হলেই ছিল ভালো। নাহয় ফুলে ফুলে গাছ উঠতো না ভরে নাহয় কোকিল দিত না শিস্ ভরা বসন্তে। নাহয় চলেই যেত জীবন আমার দূর দিগন্তে সরল রেখায়। এমন ভর বসন্তে মন উচাটন যাপন বেলায় নাই বা হতাম সিক্ত ভালোবাসায়। নাই বা হতো রাত্রি যাপন কবিতা সঙ্গমে সকাল সন্ধে নাই বা হতাম আকুল জলছবিতে উঠতো না তো ভেসে নিত্যদিনের সুখ স্বপনের স্মৃতি। মুক্তো ঝরা মুচকি হাসির ছোঁয়ায় মন গগনে উঠতো না তো ঝঞ্ঝা। তোমার সাথে দেখা না হলে তোমার সাথে কথা না হলে ভিন দিশাতে বইত জীবন ধারা কলঙ্কহীন স্বপ্ন বাঁধন হারা।
স্বপ্নের ফেরিওয়ালা