Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৬১

এক আকাশ কবিতা

এক আকাশ কবিতা এমনও হয়, মন্দ নয় কাছেই থাকা, মাঝে মাঝে ইতিউতি দেখা। ঠুনকো কিছু কথা ভালো লাগা, ভালোবাসা, সারি সারি প্রেমের কবিতা ভাবনা, কল্পনা - বিলাসিতা নাই বা হলো কথা সরাসরি। একদিন। হ্যাঁ, এক সন্ধ্যায় - বলেছি তাকে - তুই আমার আকাশ হবি ? দুই ঠোঁটে মুচকি ছড়িয়ে - সেই সর্বনাশা মুচকি, বলেছিল চুপিচুপি - তুমি তো নিজেই নিজে আস্ত একটি আকাশ। বলেনি যে কথা - পাশ কাটিয়ে রয়ে গেছে অব্যক্ত, আমি সব সব জানি তা। 'আমি যে অন্য কারো আকাশ'। তুই তো আমার নিত্য পূজার এক আকাশ কবিতা।