Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১২১

বর্ষারম্ভের বাখান

  বর্ষারম্ভের বাখান সময়ের তো অবিশ্রান্ত পথ চলা বিশ্বজোড়া টালমাটালেও ফিরে আসা নিক্তি ধরে , ইচ্ছে হয় আজ বলি তারে - এই অশুভ ক্ষণে নাই বা এলে হে নুতন , আর ক ’ টা দিন পরেই নাহয় এসো ।   এসেছে আজ নতুন বর্ষ অবেলায় গরহাজির সব হর্ষ । মন ভালো নেই আজ পৃথিবীর চূর্ণ দম্ভ বিশ্ব মানব জাতির , মিথ্যে যত বড়াই , যত ঠুনকো অহংকার । পাপবিদ্ধ কৃতকর্মের গুণছি মাশুল আজ পদে পদে দিচ্ছি শুধু ভুলের খেসারত কখনো যে তাকাইনি চোখ মেলে , বেঁচেবর্তে ছিলেম যাঁদের দয়ায় আড়ম্বরে মত্ত সুখে অকৃপণ এই ধরায় ।   আনকোরা এই বর্ষারম্ভে তাই অঙ্গীকারে বদ্ধ হবো আজ - চলব মেনে বিশ্ব বিধির বিধান ধরার যত নিরেট নিটোল নিদান , কৃতজ্ঞতায় থাকবো নতমস্তক । উঠুক জেগে ধরিত্রী ফের অপাপবিদ্ধ রূপে সহাবস্থান , দয়া ধর্ম , মানবতায় আবার , আবার বাজুক - মৃত্যু মিছিল শেষে   প্রকৃতিময় জীবনের সুরসপ্তক ।