পাখমারা সেই উথাল - পাথাল পাখসাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - বন্দি আমি সময়ের কাঠগড়ায় । চেয়েছিলাম পাখি পেয়ে গেলাম খাঁচা । খাঁচার ভেতর ধরতে গিয়ে পাখি খাঁচাকেই করলাম সসাগরা সে খবর কি রাখো ? পাখমারার এই কি জাহান্নম ? বুকের হাপর উঠা - নামা খাঁচায় আঁটা সোনার ময়না পাখিটা আজ কোথায় ? ( জীবনের প্রথম প্রকাশিত কবিতা - আসাম , নগাঁও থেকে প্রকাশিত ছোট পত্রিকা ব্রহ্মপুত্রে ভাসমান ভেলা ।
স্বপ্নের ফেরিওয়ালা