পাখমারা
সেই উথাল-পাথাল পাখসাট
আজও আনে আরণ্যক অনুভূতি।
একটু হেঁটে গিয়ে
বয়সের ফল্গুধারায়
জগৎ নদীর দু’পার ছাড়ে দীর্ঘশ্বাস -
বন্দি আমি সময়ের কাঠগড়ায়।
চেয়েছিলাম পাখি
পেয়ে গেলাম খাঁচা।
খাঁচার ভেতর ধরতে গিয়ে পাখি
খাঁচাকেই করলাম সসাগরা
সে খবর কি রাখো ?
পাখমারার এই কি জাহান্নম ?
বুকের হাপর উঠা-নামা
খাঁচায় আঁটা সোনার ময়না পাখিটা
আজ কোথায় ?
আজও আনে আরণ্যক অনুভূতি।
একটু হেঁটে গিয়ে
বয়সের ফল্গুধারায়
জগৎ নদীর দু’পার ছাড়ে দীর্ঘশ্বাস -
পেয়ে গেলাম খাঁচা।
খাঁচার ভেতর ধরতে গিয়ে পাখি
খাঁচাকেই করলাম সসাগরা
সে খবর কি রাখো ?
আজ কোথায় ?
(জীবনের প্রথম প্রকাশিত কবিতা - আসাম,
নগাঁও থেকে প্রকাশিত ছোট পত্রিকা ব্রহ্মপুত্রে ভাসমান ভেলা।
Comments
Post a Comment