Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৫১

আত্মখননে উঠে আসা রত্নরাজিতে ‘বিকশিত’ কাব্যগ্রন্থ ‘আত্মজীবনীর পরাবাস্তব’

প্রকৃত সত্য নাকি কেবল অবচেতনেই বিরাজ করে। সুরারিয়েলিজম বা পরাবাস্তববাদ সেই অবচেতনেরই শিল্পরূপ। সেই অর্থে বাস্তব কথনের উপর এক আপাত, আবছা কল্পনার চাদর জড়িয়ে থাকলেও আসলে এই আবছা আচ্ছাদনই প্রকৃত সত্যের এক অনির্বচনীয় শিল্পরূপ। কবি বিকাশ সরকার যতটা কবি ততটাই গদ্যকার। বলা ভালো গদ্যশিল্পী। কিংবা হয়তো তাঁর গদ্য-শিল্প ছাড়িয়ে যেতে পারে কাব্যগুণকে। এটাও অস্বীকার্য নয়। এই মূল্যায়ন বড় সহজ কথা নয় যদিও আমরা নিজেদের মতো করেই একটা প্রোটোটাইপ তৈরি করে ফে লি কবি-লেখকদের নিয়ে। সেই সূত্রে কবি বিকাশ সরকারই বেশি পরিচিত। উত্তরপূর্বের কবিতা বিশ্বে এক ভিন্ন ঘরানার কবি বিকাশ। এখানে আর কোনও দ্বিমত থাকার সুযোগ নেই। হ্যাঁ বিকাশ একশো শতাংশই উত্তরপূর্বের কবি যদিও কেউ কেউ এমন সীমায়নের পক্ষে নন। তবু বলা যায় ঈশান বাংলার বাইরে সর্বাধিক পরিচিত ও প্রকাশিত কবি বিকাশ। তাঁর কবিতার ধাঁচ, শব্দের প্রয়োগ, কাব্য-সাবলীলতা অতুলনীয় ও অনতিক্রম্য। আর এমন প্রতিভাবান কবি যদি পরাবাস্তবভিত্তিক কবিতা লিখেন সেই কবিতার কাব্যসুধা পাঠকের অন্তঃকরণে কেমন লহর তুলবে তা না বললেও চলে। ‘আত্মজীবনীর পরাবাস্তব’ বিকাশ সরকারের ‘বহুর মধ্যে একটি’ কাব্যগ্রন্...